1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিবসের সূর্যোদয়ের সাথে বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন , বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

এ সময় সহকারী পুলিশ সুপার (প্রবি) মো.ইমাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, ১ম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ূম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিম হোসেন, ডা. উজ্জল, ডা. শহিদুল্লাহ কাওসার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মতিন, দীলু মিয়া, সদস্য ফারুক আহমদ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park