
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবমুখর পরিবেশে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার তিনমাথা এলাকায় অবস্থিত পাঁচবিবি মডেল প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন৷ পাঁচবিবি মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজাহ সবুজ, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলামসহ সদস্য মাবুদ মন্ডল, মাসুম রেজা, আবু হানিফ, শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মুকুল, হারুনুর রশিদ, আবু তাহের, আব্দুল রব তুষার, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, রেজা হাসান তুহিনসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত সদস্যরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।