
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তিনমাথা এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি বদরুদ্দোজাহ সবুজের এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান, পাঁচবিবি মডেল প্রেসক্লাব এর উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম,সকল সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব,সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, আক্তার হোসেন বকুল, রেজওয়ান, বাবুল হোসেন, সাঈদার ইসলাম, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পাঁচবিবি মডেল প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে উপস্থিত সবাই একসঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন।