1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় বরাবর ইপিআই কর্মীদের স্মারকলিপি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় বরাবর ইপিআই কর্মীদের স্মারকলিপি

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎৯ মাসের বকেয়া বেতন ও ২১ মাসের পরিবহন বিল পরিশোধের দাবি
‎
‎চট্টগ্রাম: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই (Expanded Programme on Immunization) কার্যক্রমে নিয়োজিত অনিয়মিত শ্রমিক ও পোর্টাররা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। বেতন ও পরিবহন বিলের বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার ইপিআই পোর্টাররা আজ চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
‎
‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের মে, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস এবং ২০২৪ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও ২০২৫ সালের জানুয়ারি, মার্চসহ মোট ৯ (নয়) মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে চলতি সময় পর্যন্ত ২১ (একুশ) মাসের পরিবহন বিলও পরিশোধ করা হয়নি।
‎
‎ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় বেতন ও পরিবহন খরচ না পাওয়ায় তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় খরচ, সন্তানের শিক্ষা ব্যয় ও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। নিয়মিত দায়িত্ব পালন করেও প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
‎
‎স্মারকলিপিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তারা সিভিল সার্জনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎ইপিআই কর্মীরা দ্রুত বকেয়া ৯ মাসের বেতন এবং ২১ মাসের পরিবহন বিল পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park