1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অতিষ্ঠ হয়ে পরেছে টেকনাফের মানুষ পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

অতিষ্ঠ হয়ে পরেছে টেকনাফের মানুষ পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি 

ক্সবাজার টেকনাফ শাহ পরীর দ্বীপে প্রতিদিন লাগাতার পল্লী বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা টেকনাফ উপজেলার মানুষের জনজীবন। চলমান তাপদয়াহে দিন ও রাতের অধিকাংশ সময়েই বিদ্যুৎ না থাকায় চরম অতিষ্টের মধ্যে রয়েছেন গোটা টেকনাফ উপজেলাবাসী।

জানা যায়, কোন প্রকার প্রকৃতিক র্দুযোগ না থাকলেও হঠাৎ করে গত কয়েকদিন ধরে টেকনাফ উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজী দেখা দিয়েছে। রাত-দিন প্রায় সময়েই বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই থাকছে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার-হাটসহ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুতের অবস্থা একেবারেই করুন। ১০মিনিট, ২০মিনিট কখনও আবার ৩০মিনিট পর পর বিদ্যুৎ আসা যাওয়া করছে। এই অবস্থা গত কয়েকদিন ধরেই রাত-দিন ২৪ঘন্টা এভাবেই চলছে। বিদ্যুৎ থাকছেনা সকাল বিকাল মধ্য রাতেও। চলমান তাপদাহের মধ্যে বিদ্যুতের এমন ভেলকিবাজীতে চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন ছোট বড় সবাই । ভোগান্তিতে পড়েছেন কর্মজীবি ও সাধারন মানুষও।

টেকনাফ উপজেলার একজন জানান, গত কয়েকদিন ধরে বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে । ২৪ ঘন্টা শুধু বিদ্যুৎ যায় আর আসে। কখনো ১ঘন্টা পর পর কখনো ২০মিনিট পর পর কখনো আবার আধা ঘন্টা পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান জানান, ২৪ঘন্টায় যেভাবে বিদ্যুৎ যাওয়া আসা করছে, তাতে বিদ্যুৎ থাকে না বললেই চলে। সকাল বিকাল রাত বিদ্যুৎ থাকছে না বলেও জানান তিনি।

টেকনাফ বড় মাদ্রাসার পরিচালক মুফতি কেফায়তুল্লাহ শফিক জানান মাদ্রাসার ছাত্ররা এবং মসজিদের মুসল্লিরা।প্রতিনিয়ত বিদ্যুৎ না পেয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে।

এবিষয়ে পল্লী বিদ্যুৎতের জিএমকে বার বার মোবাইল ফোনে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park