1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারণ ভবনের সভাকক্ষে এ সভা শুরু হয়। উপজেলা প্রশাসন আয়োজন
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, (ওসি তদন্ত) এমায়েদুল ইসলাম। অ,স,ম শামসুল আরেফিন আবু চৌধুরী চেয়ারম্যান আটাপুর ইউনিয়ন পরিষদ, নাজমুল হক চেয়ারম্যান বাগজানা ইউনিয়ন পরিষদ, আনোয়ারুল হক চেয়ারম্যান ধরঙ্জী ইউনিয়ন পরিষদ।পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে ক্যাসিনো ও অবৈধ জুয়া কার্যক্রম প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, ফুটপাত দখলমুক্ত রাখা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park