1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে পিতার উপর অভিমান করে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

শাহজাদপুরে পিতার উপর অভিমান করে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে (১৬ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করার কারনে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত লামিয়ায়ার ভাই বেলাল, বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জিদি। জন্মের ৯ মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করে। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে আসক্তি বাড়ে।

টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি করে পিতা সাইদুল সরকার। দুইদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই জনাব মোঃ এমদাদুল হক জানান, গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park