
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার,
সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদ পাল গ্রামে অবস্থিত আধুনিক ও মননশীল এবং সর্বোচ্চ শিক্ষা নিশ্চিত করণের নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম বিদ্যাপিঠ আয়েশা রশিদ বিদ্যানিকেতন।
অত্যান্ত জমকালো ও মমতাময়ী এবং আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে ০২ ফেব্রুয়ারী (সোমবার) দিনব্যাপী অতিবাহিত হলো অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
বিদায় অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, শিক্ষজ ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির মধ্যে এক আবেগঘন মুহূর্তে সকলের চোখে অস্রু সিক্ত হয়ে পড়ে। সাময়িক বিদায় হলেও এ যেন চিরবিদায়ের মতোই এক পরিবেশের সৃষ্টি হয়।
বিদায় অনুষ্ঠানে ছাত্র ছাত্রী এবং শিক্ষক একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের দীর্ঘ শিক্ষা জীবনের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করে উভয় কান্নায় ভেঙ্গে পড়েন। ভবিষ্যতে জীবন উজ্জ্বল ও মঙ্গল কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।