1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মহিলা সমাবেশ ও গণসংযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মহিলা সমাবেশ ও গণসংযোগ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় মহিলা সমাবেশ ও গণসংযোগ করেছেন।

২৮ শে জানুয়ারি (বুধবার) সকাল থেকে কুতুবজোম ইউনিয়নের চরপাড়ায় মহিলা সমাবেশ ও তাজিয়াকাটা এলাকায় মহিলা সমাবেশ ও গণসংযোগ করেছেন। এসময় স্থানীয় নেতাকর্মীরাও উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সমাবেশে স্থানীয় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় আলমগীর ফরিদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাই তাঁর রাজনীতির অন্যতম অঙ্গীকার।

পরে তাজিয়াকাটা এলাকায় গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এলাকাবাসী তাঁর প্রতি সমর্থন জানিয়ে আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার -২ আসনের প্রত্যেক প্রার্থীরা ভাটারদের সমর্থনে এলাকায় এলাকায় গিয়ে গণসংযোগ করছেন বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park