1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সংসদ নির্বাচনে নিরাপত্তা বিবেচনায় আগ্নেয়াস্ত্র চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

সংসদ নির্বাচনে নিরাপত্তা বিবেচনায় আগ্নেয়াস্ত্র চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনের এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্র প্রদানের আবেদন করেছেন।

আবেদনকারী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নিজেকে দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে উল্লেখ করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, দিনাজপুর বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, আগামী ২২ জানুয়ারি থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রচারণাকালে ব্যক্তিগত নিরাপত্তার ঘাটতি অনুভব করছেন বলে তিনি আবেদনপত্রে জানান। সে কারণে নির্বাচনকালীন সময়ের জন্য একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদানের অনুমতি প্রার্থনা করেন।

আবেদনপত্রে আরও বলা হয়, তাঁর কাছে বর্তমানে কোনো আগ্নেয়াস্ত্র নেই। তবে তিনি আনসার ও ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত এবং অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত বলে দাবি করেন। প্রাপ্ত অস্ত্র শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহার করার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ধরনের আবেদন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাইয়ের আওতায় পড়ে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park