1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংস্পর্শেই আমার রাজনৈতিক পরিপূর্ণতা— বিএনপির কেন্দ্রীয় নেতা   - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংস্পর্শেই আমার রাজনৈতিক পরিপূর্ণতা— বিএনপির কেন্দ্রীয় নেতা  

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //

 

 আমি মনোনয়ন না চাওয়া সত্বেও বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন এবং তাঁর সংস্পর্শে রেখে পরিপূর্ণভাবে আমাকে মানুষ বানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ সোমবার দুপুরে পাকশী পাঁচ শহীদের মোড়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মা,মাটি ও মানুষের নেত্রী,গণতন্ত্র পুনরুদ্ধারের র্পূকার,আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের  মাগফেরাত কামনার্থে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সেদিন আমাকে ধানের শীষে পরাজিত করে আমার ক্ষতি করেনি,ক্ষতি করেছে আপনাদের উল্লেখ করে প্রধান অতিথি বলেন,কুড়াল প্রতিক নিয়ে সেদিন আমার ধানের শীষের বিরোধীতা করেছিল যারা আমি তাদের বিরোধিতা করবোনা,আমি চাই তাদের ইমানী শক্তি ফিরে আসুক। আমি সেদিন মন্ত্রী হলে সেদিন ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষের ব্যানিফিট হতো। এমনকি পাবনা জেলার ব্যানিফিট হতো। আমার চলার পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমার নির্বাচনে যারা বিরোধিতা করেছে তাদের বলতে চাই আমার কোন প্রতি হিংসা নেই।

পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ কবীর আহমেদের সভাপতিত্বে রেলশ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব,বিএনপি নেতা আব্দুস সোবহান, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান,মুক্তিযোদ্ধা দলের সভাপতি ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম, আক্তার মল্লিক, এটিএম,রুহুল আমিন বাবলু,আব্দুস সাত্তার বিশ্বাস,রঞ্জু আহমেদ,মোহাম্মদ আলী কাজল,ফজলুর রহমান মাস্টার,হিরোক সরদার,শ্রমিক দলের সভাপতি সোহেল রানা,পিএনএল আবুল কালাম,আলহাজ্ব আজি হক,মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম,ইউপি সদস্য পলি বেগম,যুবদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু,শিশির আহমেদসহ আমরা বিএনপি পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার সুধি মন্ডলীর একাংশ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন পাকশী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন জিয়ারউর রহমান একটি প্রতিষ্ঠান,একটি মতবাদ। এই মতবাদের বাইরে যারা যাবে আমরা তাদের ছাড় দেবোনা।কেউ যদি আমার উপর অবিচার করে আমি আল্লাহ তায়ালার উপর ছেড়ে দিয়ে তাদের শুভবুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park