1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র উৎসবমূখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র উৎসবমূখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি পদে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার চৌধুরী ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন যৌথ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক হোবাইব সজীব ও দিদারুল করিম নির্বাচিত দপ্তর সম্পাদক পদে, দৈনিক আপনকন্ঠ পত্রিকার আলা উদ্দিন আলো ও কক্সবাজার কন্ঠের কফিল বিন আমির অর্থ সম্পাদক।

৪ জানুয়ারী (রবিবার) কক্সবাজার নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, সরওয়ার আলম শাহীন ও এম দিদারুল করিম।

এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার পর পরবর্তী অভিষেক অনুষ্ঠানে অন্যান্য সদস্যগণ একে একে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের করতালি, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের অবস্থানরত সাংবাদিক নেতৃবৃন্দ। নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park