
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পাঁচবিবিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে । ” প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্হা ও সমাজসেবায় ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রসাশন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলার জনবান্ধব নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা
ফিল্ড সুপারভাইজার
রবিউল ইসলাম,মোঃ মানজারে হাসিন মুরাদ
ইউনিয়ন সমাজকমী পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী,ইউনিয়ন সমাজ কর্মী দেব দুলাল পাহান, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুল ইসলাম,হাফেজ মাওলানা আবু হাসান। সভা শুরুর আগে এক র্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে । অনুষ্টানে উপজেলার বিভিন্ন এতিম ও হাফেজ খানার শিক্ষক ছাত্র ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন ।