1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রথমে জগন্নাথপুর উপজেলা এবং পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়।

মনোনয়ন দাখিলের সময় সৈয়দ তালহা আলমের সঙ্গে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলার শতাদিক নারীপুরুষ ও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ার বিশিষ্ট ব্যক্তি নান্নু মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, ২৪-এর জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি এবং তরুণ ব্যবসায়ী সারোয়ার আহমেদ। বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের এই উপস্থিতি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সৈয়দ তালহা আলম বলেন, “আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ–৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই—যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির ব্যানারে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল সুনামগঞ্জ–৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব, জুলাই আন্দোলনের চেতনা এবং স্থানীয়ভাবে পরিচিত মুখদের সমর্থন তাঁর প্রার্থিতাকে আরও দৃশ্যমান করেছে।

প্রসঙ্গত: এবি পার্টির হয়ে তাঁর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে। সৈয়দ তালহা আলম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ–৩ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park