1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আন্তঃ কলেজ সাঁতার প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডে "ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ" চ্যাম্পিয়ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

আন্তঃ কলেজ সাঁতার প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডে “ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ” চ্যাম্পিয়ন।

তমিজ উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

তমিজ উদ্দিন চৌধুরী
স্টাফ রিপোর্টার, ফেনী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-কুমিল্লা কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় “ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। গত ০৮ ই জুন ২০২৪ তারিখে বীর মুক্তিযোদ্ধ শহীদ রফিকুল ইসলাম সুইমিং পুল – কুমিল্লায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজ ৯টি ইভেন্টে অংশ গ্রহন করে এবং সব ইভেন্টে পুরস্কার অর্জন করে। ৫ টি ইভেন্টে ১ম স্হান, ২ টি ইভেন্টে ২য় স্হান ও ২ টি ইভেন্টে ৩য় স্হান অর্জন করে। তাদের দলীয় স্কোর সব ইভেন্ট মিলিয়ে ৬৫ যা সর্বোচ্চ স্কোর। যার ফলে ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ কে শীর্ষ পুরস্কার বিজয়ী ও সর্বোচ্চ স্কোরার হিসাবে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষনা করে। এই সাতার প্রতিযোগিতায় ফেনী সাউথ-ইস্ট কলেজ এর দলনেতা হিসাবে নেতৃত্ব দেন কলেজের শরীর চর্চা শিক্ষক ও রোবার লিভার জনাব সিরাজ-উদ-দৌল্লা। গত কাল ১০ই জুন ২০২৪ ইং রোজ সোমবার কলেজ অধ্যক্ষের কার্যালয়ে চ্যাম্পিয়ন দলকে কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অভিনন্দন ও মিষ্টিমুখ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জনাব পরমেশ চন্দ্র দাস সহ কৃতি- প্রতিযোগী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park