1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মহেশখালীতে আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

২৬ডিসেম্বর (শুক্রবার)  সকাল ১০ টায় বড় মহেশখালীতেই ১১৩২ শিক্ষার্থী নিয়ে ৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। মহেশখালী সরকারি মহিলা কলেজ, বড় মহেশখালী বালিকা বিদ্যালয় ও আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়  কক্ষে পরীক্ষা গ্রহণ করে।

প্রথম বারের মতো অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত যে পরীক্ষার দিনই ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বেগম নুরুন্নাহার এর সভাপতিত্বে মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park