1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী–কক্সবাজার নৌপথে জেটিঘাট ইজারাদারের কাছে জিম্মি পূজারী, পর্যটক ও স্থানীয় যাত্রীরা... - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

মহেশখালী–কক্সবাজার নৌপথে জেটিঘাট ইজারাদারের কাছে জিম্মি পূজারী, পর্যটক ও স্থানীয় যাত্রীরা…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী কক্সবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত। যেহেতু মহেশখালী দ্বীপে হিন্দু ধর্মাবলম্বীদের পুজনীয় তীর্থস্থান আদিনাথ মন্দির রয়েছে এবং পর্যটক আকর্ষণ দর্শনীয় স্থান রয়েছে, তাই প্রতি বছর হাজার হাজার পুজারী, পর্যটকদের আগমন ঘটে এই মহেশখালী দ্বীপে। এছাড়াও নিত্যনৈমিত্তিক কাজে প্রতিদিন মহেশখালী-কক্সবাজার নৌপথে যাতায়াত করে হাজার হাজার স্থানীয়রা।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে দেখা যায়, পর্যটন মৌসুমের শুরুতেই মহেশখালী–কক্সবাজার নৌপথে চরম ভোগান্তির শিকার হচ্ছেন আদিনাথ মন্দিরে আসা পূজারী, দেশ-বিদেশের পর্যটক এবং স্থানীয় যাত্রীরা। 

অভিযোগ উঠেছে, গোরকঘাটা জেটিঘাটের ইজারাদার ও একটি প্রভাবশালী স্থানীয় সিন্ডিকেটের কারণে আদিনাথ মন্দির জেটিতে সরাসরি যাত্রী পরিবহন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে কক্সবাজার ৬ নম্বর জেটিঘাট থেকে নিয়মিত গামবোট ও স্পিডবোট চলাচল করত। এসব বোট মহেশখালীর গোরকঘাটা জেটিঘাটে যাত্রী নামানোর পাশাপাশি আদিনাথ মন্দির ঘাটে যাত্রী থাকলে সেখানে গিয়ে নামিয়ে দিত। একইভাবে ফেরার সময় আদিনাথ মন্দির ও গোরকঘাটা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে যাতায়াত ছিল স্বাভাবিক।

কিন্তু পরিস্থিতি পাল্টে যায় চলতি মাসের ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে। অভিযোগ অনুযায়ী, ওই দিন স্থানীয় একটি শক্তিশালী সিন্ডিকেট ও গোরকঘাটা জেটিঘাটের ইজারাদার ট্রলার ও গামবোট মাঝিদের স্পষ্টভাবে নির্দেশ দেন—কেউ আদিনাথ মন্দির জেটিতে যাত্রী নিলে বা নামালে শাস্তি হিসেবে ২ হাজার টাকা জরিমানা গুনতে হবে। এই হুমকির পর থেকেই বোট চালকরা আদিনাথ জেটিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন।

এর সরাসরি প্রভাব পড়েছে কক্সবাজার -মহেশখালী নৌপথে আসা যাত্রীদের পকেটে। আগে কক্সবাজার ৬ নম্বর জেটিঘাট থেকে আদিনাথ মন্দির জেটিতে সরাসরি গামবোটে যেতে ভাড়া লাগত জনপ্রতি মাত্র ৬০ টাকা, আলাদা কোনো টোলও দিতে হতো না। বর্তমানে সেই সুযোগ বন্ধ করে দিয়ে যাত্রীদের বাধ্য করা হচ্ছে গোরকঘাটা জেটিঘাটে নামতে।

এখন একজন যাত্রীর খরচের হিসাব দাঁড়াচ্ছে— গামবোট ভাড়া ৪০ টাকা, জেটিঘাট টোল ২০ টাকা এবং গোরকঘাটা থেকে আদিনাথ মন্দিরে টমটম ভাড়া জনপ্রতি ১০০ টাকা। সব মিলিয়ে মোট খরচ হচ্ছে ১৬০ টাকা, যা আগের তুলনায় ১০০ টাকা বেশি।

ঢাকা থেকে আসা পর্যটক অভিজিৎ বলেন, “আমরা কক্সবাজার ৬ নম্বর জেটিঘাট থেকে গামবোটে করে সরাসরি আদিনাথ মন্দির ঘাটে যেতে চেয়েছিলাম। কিন্তু বোটচালক মাঝপথে আমাদের নামিয়ে দিয়ে বলে—ওদের নিষেধ আছে, আদিনাথ ঘাটে যাওয়া যাবে না। বাধ্য হয়ে নেমে যেতে হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি পরিকল্পিত বাণিজ্যিক সিন্ডিকেট। অতিরিক্ত টোল ও যানবাহনের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ই এর মূল উদ্দেশ্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পূজারী, পর্যটক ও স্থানীয় যাত্রীরা। তাদের প্রশ্ন একটাই—ধর্মীয় তীর্থ ও পর্যটন এলাকার যাতায়াত কি এভাবে জিম্মি করে রাখা যায়?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park