1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, সিএনজি আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, সিএনজি আটক

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া–টেকনাফ সড়কে ২ বিজিবি পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। তথ্যের ভিত্তিতে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে উখিয়া–টেকনাফ সড়কে বিশেষ নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।

ভোর ৫টা ৫০ মিনিটের দিকে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে সেটি তল্লাশি এড়াতে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। প্রায় তিন কিলোমিটার ধাওয়া শেষে টেকনাফের মোচনী এলাকায় সিএনজিটি ফেলে চালক ও যাত্রী পালিয়ে যায়। পরে পরিত্যক্ত যানটি তল্লাশি করে সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে সিএনজিটিও জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ সিএনজি আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানায়

এ বিষয়ে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—“সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park