1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিকতা হোক মুক্তিযুদ্ধের চেতনায় সত্য ও ন্যায়ের পক্ষে, মোহাম্মদ গুলজার আহমদ হেলাল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব 

সাংবাদিকতা হোক মুক্তিযুদ্ধের চেতনায় সত্য ও ন্যায়ের পক্ষে, মোহাম্মদ গুলজার আহমদ হেলাল

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) গোয়াইনঘাট উপজেলার মিতালী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গুলজার আহমদ হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গুলজার আহমদ হেলাল বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দৃঢ় অবস্থান নিতে। সাংবাদিকতার ক্ষেত্রেও এই চেতনা ধারণ করা জরুরি। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং অপশক্তির বিরুদ্ধে বিবেকবান ভূমিকা পালন করা। পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সুলেমান সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন এশিয়ান নিউজের সাংবাদিক মাহবুব আল মারুফ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বিজয়ের মাস আমাদের আত্মত্যাগ ও অর্জনের ইতিহাস নতুন করে স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল ও নিরপেক্ষ থাকতে হবে। তারা স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র নেতা এম এ মান্নান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান। এসময় উপস্থিত ছিলেন গোয়ইনঘাট প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান মনির, জাতীয় দৈনিক মুক্ত খবর গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ, জুমবাংলা ডটকমের সিলেট জেলা প্রতিনিধি সুহেব রানা, পূণ্যভূমি পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান দুলাল, দৈনিক ডেসটিনির জৈন্তাপুর প্রতিনিধি ডালিম আহমদ, দৈনিক বিজয়ের কন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদ।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, জাতীয় চেতনা ও পেশাদার সাংবাদিকতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park