1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেসরকারি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

জগন্নাথপুরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেসরকারি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের অধীনে ‘বেসরকারি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসহ মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় মোট ২১৪ জন শিক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর আলম। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।পরীক্ষা শুরুর প্রাক্কালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক  শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট  নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরীক্ষা উপলক্ষে রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  কাঁচা মিয়া, পরিচালক মিছলুর রহমান, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ ও সহকারী শিক্ষকবৃন্দ সহ শালদিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, বালিশ্রী আফতাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুক্তার মিয়া, দৈনিক খোলা কাগজ-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো,  আল আমীন সহ সহ শিক্ষক, শিক্ষিকা সচেতন নাগরিক বৃন্দ। রানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম শেখ আব্বাস আলী দেশ ও জাতির মঙ্গল এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park