
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গোয়ইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর ফারুক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুছ আলী, এসআই হান্নান, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি ম্যানেজার শেলী তেরেশা কস্তা, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া,গোয়াইনঘাট আশা ব্যাংকের ম্যানেজার আতিকুর রহমান, কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, এফআইভিডিভি এফএফ সাজ্জাদুর রহমান, আসমা বেগম, সাংবাদিক রুবেল আহমেদ সহ বিভিন্ন সরকারি ও এনজিও কর্মচারী কর্মকর্তাবৃন্দ