1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে,বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে,বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজারহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

এসময় রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান হোসেন সহ
উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুর ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রাজারহাট থানার পক্ষ হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা
আঃ ওয়াদুদের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ,
৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, অন্যান্য রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সহ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। 

পরে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park