1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর বিএনপি দলীয় পদের বহিষ্কার আদেশ প্রত্যাহার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর বিএনপি দলীয় পদের বহিষ্কার আদেশ প্রত্যাহার।

মো:মেহেদী হাসান,পিরোজপুর জেলা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মো:মেহেদী হাসান,পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো:রাসেল সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।মো:রাসেল সিকদার দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার কারনে তাকে প্রাথমিক সদস্য পথ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বুধবার (৩রা ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য রাসেল সিকদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাসেল সিকদার বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে জনাব তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে চাই বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park