1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত -২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত -২

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

 

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২২) ও তানজিল আহমেদ (২১) নামের দুই যুবক নিহত হয়েছে।

 

 

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩:০০ টার দিকে উপজেলার কাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত সেলিম উদ্দীন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে ও তানজিল আহমেদ একই গ্রামের তারিক হোসেনের ছেলে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ দুই বন্ধু মোটরসাইকেল যোগে উপজেলার সুবলপুর গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে চালক সেলিম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সেলিম উদ্দিন নিহত হয়।

 

 

সহযোগী তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park