1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ উদ্বোধন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো (উফশী, হাইব্রিড), সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম সহ ফসলের বীজ ও  রাসায়নিক সার  বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  কৃষি অফিস প্রাঙ্গণে সরকারি প্রণোদনার সার বীজ বিতরণ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লা।

 কৃষি অফিস সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে প্রতি বিঘা জমির জন্য ১৩শত কৃষককে উফশী জাতের ৫ কেজি বীজ ১০ এমওপি ও ১০ কেজি ডিএপি ও ১৪শত ৫০ জন কৃষককে হাইব্রিড জাতের ২কেজি বীজ এবং  ১০ এমওপি ও ১০ কেজি করে সার, প্রতি বিঘা জমির জন্য, ৩০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার, ৩০ জন কৃষককে ২০ কেজি গম বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার, ৩৫ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার, ৮০ জন কৃষককে ১০ কেজি করে  চিনাবাদাম বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার সরকারি প্রণোদনা দেওয়া হবে। 

বীজ ও সার বিতরণের সময় জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সুবিধাভোগী কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park