1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

জয়পুরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকাল ৪.০০ টায়, পাঁচবিবি মডেল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি মো.খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও এনটিভি অনলাইন করসপন্ডেট মনোয়ার হোসেনের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। এছাড়াও ভোরের চেতনা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি গোলাম মওলা, ক্রাইম রিপোর্টার আব্দুর রব,জাগরণী টিভি পাঁচবিবি উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলী, প্রভাতের আলো জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি বদরুদ্দোজা সবুজ, দৈনিক ঘোষণা উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজা, দৈনিক পথে প্রান্তরে জেলা প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক ঘোষণা ক্রাইম রিপোর্টার আবু হানিফ,দৈনিক জনতার খবর উপজেলা প্রতিনিধি সাইদার ইসলাম উপস্থিত ছিলেন।  
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গনমাধ্যম সেক্টরে দৈনিক ভোরের চেতনা পত্রিকা সত্য,বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 
আজকের এই শুভ জন্মদিনে পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও শুভকামনা করেন।
আগামীতে দেশের সকল স্থানে আরো সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে জাতীয় দৈনিক ভোরের চেতনা আরো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park