1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাবার সম্পত্তি থেকে বঞ্চিত ক্যান্সারে আক্রান্ত এক নারীর আকুতি  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাবার সম্পত্তি থেকে বঞ্চিত ক্যান্সারে আক্রান্ত এক নারীর আকুতি 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩২ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধিঃ

পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে প্রায় ১৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ক্যান্সারে আক্রান্ত এক নারী। শামছুন নাহার নামের ওই নারীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের নামদারপুর গ্রামে। ওই নারীর দাবি তার বাবা রুস্তম আলী দুই পুত্র ও তিন কন্যা সন্তান রেখে প্রায় ১৭ বছর আগে মারা যান। এ সময় বড়চওনা মৌজায় ৯টি এবং কুতুবপুর মৌজায় ১৬টি খতিয়ানে ১৭ একর জমি রেখে যান। শামছুন নাহার জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাবার পৈত্রিক সম্পত্তি বড় ভাই আমির হোসেন ও আবুল কালাম আজাদ ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তি তারা বন্ধকী (লিজ) দিয়ে প্রতি বছরই মোটা অঙ্কের টাকা পাচ্ছেন। যা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। বাবার সন্তান হয়ে যদি তারা জমিগুলো দখলভোগ করতে পারেন আমি কেনো পারবোনা! আমি বাবার সম্পত্তি থেকে ভাইদের কারণে বঞ্চিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি। তাদের কাছে এসব দাবি নিয়ে গেলে নানা তালবাহানা করে থাকেন। 

এদিকে, পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে শামছুন নাহার সম্প্রতি সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী আবেদনের বিষয়ে বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিষদের সভা কক্ষে দুই পক্ষের লোকজন নিয়ে গত শনিবার বসা হয়েছিল। এ প্রেক্ষিতে মীমাংসার লক্ষ্যে জমির চূড়ান্ত পরিমাণ পরিমাপে একটি জুরিবোড গঠন করা হয়েছে। ওই জুরিবোড এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে। এর পর সমঝোতার লক্ষ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমির হোসেন ও আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তারা জানান, শামছুন নাহারের পাওনার চেয়ে দাবি অনেক বেশি। যেহেতু সে বিচার প্রত্যাশী হয়ে অভিযোগ দিয়েছে, সেখানে যে সিদ্ধান্ত হবে আমরা সেটাই মানবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park