1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিরাজগঞ্জ জেলার কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিরাজগঞ্জ জেলার কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

উজ্জ্বল অধিকারী, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিরাজগঞ্জ জেলার কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর)

বিকালে সিরাজগঞ্জ শহরের মুড়িপট্রিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মো: এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় সভাটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস সাইদুর রহমান বাচ্চু। 

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন “বর্তমান সময়ে বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মীর খুব প্রয়োজন। জাতীয়তাবাদী পেশাজীবী দলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন দলের ভিতরে গুরুপিং না করে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। কোন অন্যায় অবিচার ও ফ্যাসিসদের সাথে আতোঁত করা যাবে না। ধানের শীষের ঐক্য গঠনে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি দলের সহ-সভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক সম্রাট হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

পেশাজীবি দলের জেলা সভাপতি এমদাদুল হক বলেন, এজন্য সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন পেশার জাতীয়তাবাদী চিন্তায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে দ্রুত কমিটি ঘোষণা করা হবে।

সভায় আগত বিভিন্ন উপজেলার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়ে দ্রুত সিরাজগঞ্জ জেলা পেশাজীবী দলের কমিটি ঘোষণার দাবি জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park