1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী এবং রক্তদাতা পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী এবং রক্তদাতা পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৫

মোঃ ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩০০ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার, গাজীপুর
মানবতার ডাকে ভয় নেই রক্ত দানে, যদি করি রক্ত দান বেঁচে যেতে পারে একটি প্রাণ এমন স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ২৪ এপ্রিল মো তামিম ইকবাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন মানব কল্যাণ ব্লাড ব্যাংক, গাজীপুর।

গাজীপুরসহ সারা দেশে বিনামূল্যে অসুস্থ রোগীদের রক্ত দান, রক্তের সন্ধান, অনলাইন অফলাইনে রক্তের ব্যবস্থা, অসহায় অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ প্রদান, পথশিশুদের খাদ্য প্রদান, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে সহযোগিতাসহ আরও বিভিন্ন সেবামূলক সামাজিক কাজ করেন।

সাড়ে তিন শতকেরও অধিক স্বেচ্ছাসেবী নিয়ে ৩১ অক্টোবর (শুক্রবার) দুপুর ২ঃ৩০ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী মো আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মানব কল্যাণ ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক মো জাহিদ হাসান ও মো নুরনবী ইসলামের সঞ্চালনায় এবং মো আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো ইমারত হোসেন প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোন বিএনপির সম্পাদক মো বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো কাজী নজরুল ইসলাম এবং মো আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো আজগর আলী।

অনুষ্ঠানে অতিথিগণ মানবতার কল্যাণে কাজ করার অবদানের জন্য মানব কল্যাণ ব্লাড ব্যাংকের সকলকে ধন্যবাদ জানান এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন।

সংখিপ্ত বক্তব্য ও আলোচনা শেষে অতিথি ও স্বেচ্ছাসেবী এবং রক্তদাতাদের স্বেচ্ছাসেবার জন্য মানব কল্যাণ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, একটি টিশার্ট, একটি কলম,একটি চাবির রিং উপহার হিসেবে দেন।

এসময় মানব কল্যাণ ব্লাড ব্যাংকের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীগণ অধিক আগ্রহে পুণর্মিলনী অনুষ্ঠানের সকল আয়োজন উপভোগ করেন। ভবিষ্যতে সবাইকে মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করার আহবান করেন। অবশেষে বিভিন্ন ভিডিও ও ফটোসেশানের মধ্য দিয়ে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park