1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মোহনপুর উপজেলাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে স্বারকলিপি প্রদান ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রাজশাহী মোহনপুর উপজেলাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে স্বারকলিপি প্রদান ‎

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার ‎
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীর মোহনপুর উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্বারকলিপি প্রদান করেন।

‎

‎স্বারকলিপিতে শিক্ষক-কর্মচারীরা জানান, বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ—যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‎

‎তারা দাবি জানান, বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার জন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করা।

‎স্বারকলিপিতে আরও বলা হয়, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো না হলে সংসার চালানো ও মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। তাই তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান।

‎

‎উল্লেখ্য, মোহনপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এই স্বারকলিপিতে স্বাক্ষর করে যৌথভাবে উপজেলা প্রশাসনের মাধ্যমে তা প্রেরণ করেন।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park