1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্বোচ্ছ বিদ্যাপিঠ, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১১টার দিকে, আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এসময় তারা কলেজ গেইট,কলেজের শহীদ মিনার, ক্যাম্পাসের ভিতরের ময়লা আর্বজনা পরিস্কার করে নির্দিষ্ঠ জায়গায় ফেলে দেন। পাশাপাশি কলেজ গেইটের সাথে থাকা যাত্রী ছাউনিও পরিস্কার পরিচ্ছন্ন করেন এবং পরবর্তীতে যাত্রী ছাউনি রং করার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

আয়োজকরা জানান, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও মনোরম রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীরা ছাত্রদলের এ উদ্যোগকে, স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park