1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিল, ৯৩০ গ্রাম হেরোইন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু

পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিল, ৯৩০ গ্রাম হেরোইন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৪ ইং সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানাধীন চাঁপাইনববাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের অর্ন্তগত ফকির পাড়া কলেজ রোড সংলগ্ন জেনুইন শিক্ষা পরিবারের পিছনে জনৈক মোঃ জামাল হোসেন, পিতা-মৃত তৈয়ব আলী এর আমবাগানের জঙ্গলের ভিতর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ১৩৮ বোতল, হেরোইন-৯৩০ গ্রাম এবং দেশীয় অস্ত্র-০৯টি উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক এবং দেশীয় অস্ত্র বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা আলামত উক্ত জংগলে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park