1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে জেলা পর্যায়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ ই অক্টোবর) বেলা ১১:০০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনের ভাচ্যুয়ালি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।

জেলা তথ্য অফিসের ঘোষক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি থেকে মূল আলোচায় টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা ও প্রচলিত গুজব সম্পর্কে মতামত তুলে ধরেন।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আওলিয়ার রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. সাজিদ হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিস শিল্পী মণ্ডল

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন।

আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হোসেন কচি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবার।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলামসহ জেলায় কর্মকরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেতে তিলাওয়াত করেন শহিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park