
সুমন চন্দ দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় গত ৫ অক্টোবর বসত বাড়িতে অগ্নিকান্ডে পাশে মাদ্রাসা কক্ষ’সহ ভস্মীভূত হয়েছে।
৬ ই অক্টোবর (সোমবার) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী উপহার দেন। এছাড়া তিনি পরবর্তীতে সরকারিভাবে তাদের সহযোগিতা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এছাড়াও আগুনে পুড়ে যাওয়া নুরুচছাফার বাড়ি ও সুমাইয়া রাঃ মহিলা দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয় ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন.. বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হোসাইন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসাইন’সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত রবিবার (৫ ই অক্টোবর) বিকাল পাঁচটার দিকে নুরুচ্ছফার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ৩টি পরিবারের বসতঘরসহ মাদ্রাসা ও নগদ অর্থ, আসবাবপত্রসহ সকল মালমাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, অগ্নিকান্ডে নুরচ্ছফা ও তার দুটি ভাইয়ের বসতঘরের রান্নাঘর এবং মাদ্রাসার দুইটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।