1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

মোঃমিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত সোয়াদ ওই গ্রামের মৃত. জসিমের ছেলে।

সেনাবাহিনীর ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২:১৫ মিনিট থেকে সকাল ৬:১৫ ১৫ মিনিট পর্যন্ত আলমডাঙ্গার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিহত জসিমের ছেলে সোয়াদের বাড়ি তল্লাশির করে একটি শট গান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল এক পর্যায়ে উদ্ধার করা হয়।

গ্রেফতার সোয়াদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানায়, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park