1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করে অন্তর্বর্তী সরকার দুই হাজার শহিদের সাথে গাদ্দারী করছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস। তিনি বলেন, সম্প্রতি নিউইয়র্কে জুলাই আন্দোলনের অগ্রনায়কদের উপর ডিম নিক্ষেপের ঘটনা প্রমাণ করে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই অবিলম্বে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা খেলাফত মজলিস ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে উপজেলা সভাপতি কাজী মাওলানা শরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সবজি বাজারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমিন ও উপজেলা যুব মজলিসের সভাপতি আখলাক হোসাইন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park