1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ-৩ এই একটি আসনেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দেড় ডজনেরও বেশি নেতার আত্মপ্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সিরাজগঞ্জ-৩ এই একটি আসনেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দেড় ডজনেরও বেশি নেতার আত্মপ্রকাশ

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ ০৩ আসনে দেড় ডজন বিএনপি নেতার ধানের শীষে মনোনয়ন প্রত্যাশার আত্মপ্রকাশ। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের লম্বা লাইনে আরও নতুন করে যুক্ত হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রসিডেন্ট ও সাবেক জিএস সম্পাদক মো সাইদুর রহমান বাচ্চু। সবমিলিয়ে এপর্যন্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশির সংখ্যা দাঁড়ালো ১৯জনে।

দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসম্মুখে যারা এপর্যন্ত নিজেদের অবস্থান জানান দিয়েছেন, তারা হলেন মো সাইফুল ইসলাম শিশির, মো সাইদুর রহমান বাচ্চু, ভিপি মো আয়নুল হক, চারবারের সাবেক এমপি সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য উত্তরসুরী মো রাহিদ মান্নান লেনিন, মো রকিবুল করিম খান পাপ্পু, মো খোন্দকার সেলিম জাহাঙ্গীর, অস্ট্রেলিয়া প্রবাসী মো ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি মো রুহী আফজাল, ব্যারিস্টার মো আব্দুল বাতেন, আলহাজ্ব মো দুলাল হোসেন খান, অস্ট্রেলিয়া প্রবাসী মো রাকিবুল আলম মিঞা অপু, জার্মান প্রবাসী মো সাব্বির আহম্মেদ, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি সরদার মো আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো মিজানুর রহমান তালুকদারের সুযোগ্য পুত্র নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আমিনুল বারী তালুকদার,

তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মো আব্দুল হাকিম, জেলা যুবদলের সাবেক নেতা এপিপি অ্যাড. মো নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো আব্দুল আলীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো সবুজ্জল হোসেন উজ্জল। সিরাজগঞ্জ ০৩ আসনে এ নিয়ে বিভিন্ন মহলসহ জন মনে বয়ে চলেছে আলোচনা সমালোচনার ঝড়। কে হবেন এই আসনে ধানের শীষের কান্ডারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park