1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবক গ্রেফতার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অর্থদন্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবক গ্রেফতার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অর্থদন্ড

মোঃ মিনারুল ইসলাম  চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

 

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

আজ (৭ সেপ্টেম্বর) ২০২৫ ইং রবিবার দুপুর ১২ টার দিকে চুুয়াডাঙ্গা সদর থানাধীন চুুয়াডাঙ্গা হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একইদিন বিকেলে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সাজাপ্রাপ্ত সুজয় দাস (২৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া গ্রামের শ্রী জগো কুমার দাস ও শ্রীমতি চন্দনী রানী দাসের ছেলে।

অন্যদিকে সাজাপ্রাপ্ত রিদয় মিয়া (২৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের মোঃ রজব আলী ও সেলিনা বেগমের ছেলে।

 

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

 

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park