1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা: ঐক্য ও সংগঠনের প্রতি জোর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা: ঐক্য ও সংগঠনের প্রতি জোর

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

 

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের মির্জাপুর মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুর রহমান রাসেল।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সাজু ইসলাম ও শ্রী রঞ্জন সুটকু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিরামপুর উপজেলা শাখার প্রবাসী কল্যাণ সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমীর হামজা, পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক আলী হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

 

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে। ত্যাগ, আন্তরিকতা ও দৃঢ় মনোভাব নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারেক রহমানের আস্থাভাজন ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

 

কর্মী সভায় নতুন সদস্য হিসেবে যোগ দেন পৌরসভার ৮নং ওয়ার্ডের বেগমপুর গ্রামের কবিরুল ও রফিকুল ইসলাম, দাসারা গ্রামের সানোয়ার হোসেন এবং মির্জাপুর গ্রামের সোহাগসহ আরও অনেকে। পরবর্তীতে পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্মী সভায়ও নেতাকর্মীরা যোগ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park