1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক আটক

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

 

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ধারালো দেশীয় অস্ত্র ও একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও নগদ টাকাসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

 

১ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ফারুক নামের একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামিকে আটক করে নৌবাহিনী। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

 

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী, সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park