1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোরে ৩৬পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

যশোরে ৩৬পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):

 

যশোরে পৃথক দুই’টি অভিযানে ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে যশোরের কোতোয়ালী থানাধীন কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুই’টি পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর কোতোয়ালি থানাধীন লোন অফিসপাড়া বারান্দিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও
ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোরের কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টায় অভিযান পরিচালনা করে ৪৩৪ গ্রাম ওজনের ২পিস স্বর্ণেরবারসহ আশরাফুল ইসলাম সাজিদ নামে একজনকে আটক করা হয়।

অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯টায় যশোর কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাজার এলাকায় বিজিবি’র অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহিদ হোসেন ও সুজন কুমার বাপ্পি নামে দুইজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪.৯০০ গ্রাম ওজনের ৩৪পিস স্বর্ণের বার পাওয়া যায়। একইসাথে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,৮৯,৫৩,৮৬৮/- (সাত কোটি উননব্বই লক্ষ তিপান্ন হাজার আটশত আটষট্টি টাকা ।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, অস্ত্র, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park