1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত হাম্মাদ গাজিনগরী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সুনামগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত হাম্মাদ গাজিনগরী।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধ

 

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীকে পেয়ে সর্বস্তরের জনগণ এক বিশাল অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন।

 

মাওলানা হাম্মাদ গাজিনগরী দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে যে অবদান রেখে আসছেন,

 

আজকের এ অভ্যর্থনা তারই স্বীকৃতির উজ্জ্বল নিদর্শন। মানুষ বিশ্বাস করে, তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে সুনামগঞ্জ-৩ আসন উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। অভ্যর্থনা শোডাউনে উপস্থিত জনস্রোত প্রমাণ করেছে, জনগণ ন্যায়পরায়ণ, নির্লোভ ও সৎ নেতৃত্বকেই চায়। বক্তারা বলেন, “আমরা এমন একজন নেতাকে বেছে নিতে চাই, যিনি আল্লাহভীরু, ন্যায়নিষ্ঠ এবং জনগণের কল্যাণে নিবেদিত। মাওলানা হাম্মাদ গাজিনগরী আমাদের সেই আশার প্রদীপ।”গোটা শোডাউন জুড়ে শ্লোগানে মুখরিত ছিল পরিবেশ—“খেজুর গাছে ভোট দাও, সৎ নেতৃত্ব জয়ী হোক”“হাম্মাদ গাজিনগরীই আমাদের প্রেরণা”

 

“হাম্মাদ ভাইয়ের খেজুর গাছ, জমিয়তের খেজুর গাছ””শান্তিগঞ্জের খেজুর গাছ, জগন্নাথপুরের খেজুর গাছ””উন্নয়নের খেজুর গাছ, হাম্মাদ ভাইয়ের খেজুর গাছ “জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস প্রমাণ করেছে, সুনামগঞ্জ-৩ আসনে আসন্ন নির্বাচনে জমিয়তের প্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীর বিজয় শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। শোডাউন পথসভায় হাম্মাদ গাজিনগরী দশ দফা কর্মসূচি ঘোষণা করেন;

 

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ও সরকারি খরচে গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষাব্যবস্থার সার্বজনীন রূপায়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষক—ইমাম—মুয়াজ্জিনদের কল্যাণ। আইন—শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে শান্তিগঞ্জ—জগন্নাথপুরকে শান্তির মডেল হিসেবে গড়ে তোলা। সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ ও হাসপাতাল সেবার মানোন্নয়ন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা ও শিশুদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা। নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা। প্রবাসী সুনামগঞ্জবাসীর কল্যাণে উদ্যোগ গ্রহণ এবং সরাসরি বিমানবন্দর—সুনামগঞ্জ প্রবাসী সার্ভিস চালু, ফসলি জমি রক্ষায় বাঁধ নির্মাণ ও কৃষকদের জন্য ‘করজে হাসানা’ প্রকল্প বাস্তবায়ন। আজকের বিশাল এই জনস্রোতের উচ্ছ্বাসপূর্ণ শোডাউনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুতবে বাঙ্গাল শায়খে কাতিয়া রাহ. এর সুযোগ্য সাহেবজাদা শায়খ ইমদাদুল্লাহ, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বাণীপুরী, জেলার সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হুসাইন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রকীব বিশম্ভরপুরী, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক মাওলানা সাইদুজ্জামান হায়দরপুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি তোফাজ্জল হক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল হক সালমান, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মালিক তাহা, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহসভাপতি মাওলানা বাহা উদ্দিন, আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন, সহ সাধারণ সম্পাদক হাফিজ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ আলী আহমদ, মাওলানা মুফতি আতিকুর রহমান কাসেমী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা বেলাল আহমদ খান, জমিয়ত নেতা মাওলানা আলা উদ্দীন, জমিয়ত নেতা মুফতি আব্দুল মান্নান, মাওলানা মুজাহিদ খাঁন, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, প্রচার সম্পাদক মুফতি নোমান বিন আফসার, মাওলানা জাহাঙ্গীর খান, যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলার সভাপতি গাজী আবুল কালাম, হাফিজ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আকমল, সাংগঠনিক সম্পাদক শামীম এলএলবি, সহ সাংগঠনিক সম্পাদক জাকওয়ান বিন আফসার, ছাত্র জমিয়ত সভাপতি সালিক বিন রফিক, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সিনিয়র সহ সভাপতি নাসির তালুকদার, সহ-সভাপতি ইবরাহিম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ রাসেল মাহমুদ, সহ সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ আখলাক আহমদ, সহ সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, হাফিজ মাওলানা মন্জুর আহমদ, হাফিজ মাওলানা ফজলুর রহমান, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহিদুর রহমান খান, সদস্য মাহমুদ খান, আজমল হোসাইন, শামসুল ইসলাম, তামীম আহমদ, আল আমীন, আইনুল ইসলাম, রাণীগন্জ ইউনিয়ন যুবনেতা মাওলানা জামিল আহমদ, ফখরুল ইসলাম, কামরান আহমদ, জাকির আহমদ, ফোজায়েল আহমদ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park