1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে রবিউল আউয়াল উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজারহাটে রবিউল আউয়াল উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনকে স্বাগত জানিয়ে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পরে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাওলানা ক্বারী আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মুহম্মদ ওমর ফারুক বিল্লাহ। আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, রবিউল আউয়াল মাস হলো বিশ্বমানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মাস। তাই এ মাসকে ঘিরে রাসূলপ্রেমে উদ্বেল হয়ে প্রতিবছরই স্বাগত র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park