1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রাজশাহী মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস ‎

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীর মোহনপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।

‎

‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ঘটনাস্থলে গিয়ে  ২৭০ টি রিং জাল জব্দ করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে এগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, কেশরহাট এলাকায়  অভিযান চালিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিম কে ২ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা দরকার।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park