1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে জেলের বেশে মাদক পাচার, বিজিবির অভিযানে ৯,৮০০ ইয়াবা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

টেকনাফে জেলের বেশে মাদক পাচার, বিজিবির অভিযানে ৯,৮০০ ইয়াবা উদ্ধার

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

 

শাহিন আলম টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে জেলের বেশে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

 

আজ বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ আনুমানিক বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আলীখাল ঘাট সংলগ্ন কেওড়া বাগানের ভেতর দিয়ে দু’জন জেলেকে জাল হাতে আসতে দেখে টহল দল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি ধাওয়া করে। এ সময় তারা জাল ফেলে পালিয়ে যায়।

 

পরে ঘটনাস্থলে বিজিবি অধিনায়কের নেতৃত্বে কয়েকটি অভিযান দল পৌঁছে আলীখাল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালায়। এ সময় ফেলে যাওয়া মাছ ধরার জাল তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো একটি প্লাস্টিক প্যাকেট থেকে ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তবে জেলে বেশধারি মাদক পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি জানায়, পাচার চক্রের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“বিজিবি সীমান্ত নিরাপত্তা, মাদক ও মানব পাচার রোধে অঙ্গীকারবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park