1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুর ইন্দুরকানী অবৈধ বালু উত্তোলনে ৭ জনকে আটক ও অর্থ জরিমানা।  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

পিরোজপুর ইন্দুরকানী অবৈধ বালু উত্তোলনে ৭ জনকে আটক ও অর্থ জরিমানা। 

স্টাফ রিপোর্টার, রাকিবুল ইসলাম রুবেল:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

বুধবার ২০ আগস্ট পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে তিন লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে নদীতে অভিযান পরিচালিত হয়। ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযুক্তরা হাতেনাতে ধরা পড়েন। অভিযানে ব্যবহৃত ড্রেজারগুলো ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারের কাছে জিম্মায় রাখা হয়েছে।

 

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ বেপারীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪০) এবং ইসমাইলের ছেলে মোঃ হাফিজ (৪২), বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫) এবং মোঃ শাহজাহান খানের ছেলে মোঃ মিজান খান (৩৪), কৃষ্ণনগর গ্রামের মোঃ মোকাম্মেল তালুকদারের ছেলে মোঃ জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের মোঃ শাহাবুদ্দিন মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের মৃত মোসলেম খানের ছেলে মোঃ লিটন খান (৩৫)।

 

উল্লেখ্য, ১৭ আগস্ট জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করেছে এবং পুনরায় ইজারা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park