1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী থেকে রিট: খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ডিলার নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

মহেশখালী থেকে রিট: খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ডিলার নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

হাইকোর্ট দেশের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় নতুন ডিলার নিয়োগ কার্যক্রম আরও ৬ মাসের জন্য স্থগিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়- মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা এম. রমজান আলী পূর্ববর্তী ডিলারদের লাইসেন্স বহাল থাকা অবস্থায় নতুন ডিলার নিয়োগের বিরুদ্ধে একটি রিট পিটিশন (নং- ২৩৯২/২০২৫) দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, বিদ্যমান লাইসেন্সধারী ডিলারদের প্রতিস্থাপন করে নতুন নিয়োগ দেওয়া হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।

এ বিষয়ে গত ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল নিশি জারি করে এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি।

পরবর্তীতে ১৯ আগস্ট পুনরায় শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ উক্ত স্থগিতাদেশের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করেন।

বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ শিশির মানির।

এতে কার্যত আগামী ৬ মাস দেশে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে এবং পূর্ববর্তী ডিলারদের লাইসেন্স বহাল থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park