1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা

মহাজামিল
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎      
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার গভীর রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা শিগগিরই নোটিশের মাধ্যমে জানানো হবে।
‎
‎ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (২০ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল এবং আগামী ২৪ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর। উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনী কার্যক্রম শুরু করে দেয়।
‎
‎এদিকে, রাকসু নির্বাচন দীর্ঘ ৩৬ বছর পর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে এ প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দেয়। কিন্তু হঠাৎ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং রাজনৈতিক সংগঠনগুলো যারা প্রচারণা শুরু করে দিয়েছিল, তারা এখন কার্যত দিকনির্দেশনাহীন অবস্থায় পড়েছেন।
‎
‎বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন ধরনের জটিলতা তৈরি করতে পারে। তফসিল ঘোষণার পর নির্বাচন স্থগিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
‎
‎রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৬ বছর পর রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park