1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সপ্ন চারী প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে ৫০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে সপ্ন চারী প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে ৫০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা সম্পন্ন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আর্ত মানবতার সেবায় নিয়োজিত সপ্ন চারী প্রবাসী যুব সংগঠন এর উদ্যোগে ৫০ জন দরিদ্র মুসলিম শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা সম্পন্ন করা  হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার স্থানীয় কুশিয়ারা উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য মাওলানা বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট ইয়াসীন খান, কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের সভাপতি হাবিজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হাজী ফারুক আহমেদ, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, আজিজুল হক চৌধুরী মজনু, জিতু মিয়া, মানিক মিয়া, মুহিবুর রাহমান, রফান উদ্দিন, ওলিউর রাহমান, প্রবাসী বাবলু মিয়া, সপ্ন চারী প্রবাসী যুব সংগঠনের সেচ্ছাসেবক সদস্য জাকির খান প্রমুখ।

অনুষ্ঠানে শিশুদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দরিদ্র পরিবারের শিশুদের জন্য এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park