1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত ও শহীদদের স্মরনে বৃক্ষ রোপন করা হয়। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত ও শহীদদের স্মরনে বৃক্ষ রোপন করা হয়।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে শহীদদের স্মরনে বৃক্ষ রোপন করা হয়েছে। যুব ঋণের চেক প্রদান ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে যুবকদের মাঝে।

মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে এ উপলক্ষে একটি যুব র‍্যালী উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মডেল মসজিদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
যুব উন্নয়নের ক্যাশ অফিসার রবিউল হাসান রবি’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমীর কফিল উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু,এনসিপি’র সংগঠক রাশেদ,ছাত্র প্রতিনিধি আল মিজান মাহিন সহ অনেকে।
শেষে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষ রোপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park